ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলামের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

0
146

আশরাফুল আলম মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রশাসক হিসাবে গতকাল দায়িত্ব নিয়েছেন এস এম রফিকুল ইসলাম। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেড এর সাথে আজ দুপুর বারটায় জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও মহেশপুর পৌরসভার কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহেদ মেহমুদ রন্জু, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, মহেশপুর উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়ামুল হক সবুজ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুর রহমান ও মহেশপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here