প্রশাসনের অনুমতি ছাড়া মাটি বালি বহন কারি ট্রাক্টর এর জন্যে ক্ষতিগ্রস্হ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নতুন রাস্তা।

0
126

মনিরামপুর পৌর প্রতিনিধি(জাহিদ): যশোর মনিরামপুর খানপুর ইউনিয়নে বলিয়াডাঙ্গা কলেজ রোড দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধ ভাবে অনায়াসে চলছে মাটি বহন কারি ট্রাক্টর।যাহার কারনে ক্ষতিগ্রস্হ হচ্ছে পরিবেশ ও সদ্য পিচ দেয়া নতুন রাস্তা গুলি।প্রভাবশালী কিছু লোকের ছত্র ছায়ায় বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মাটি বিক্রির সিন্ডিকেট। যে সিন্ডিকেট পরিচালনা করছে প্রভাবশালী জন প্রতিনিধি সহ বেশ কিছু ক্যাডার বাহিনী যাদের দ্বারা চলছে মাটি কাটার মহা উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা যে সকল উন্নয়ন মূলক কাজ হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উন্নয়ন মূলক সড়ক নির্মান একটি।আনুমানিক এক মাস আগে যে রাস্তাতে পিচ ঢালায় দেওয়া হয়েছে সেই রাস্তাতে ট্রাক্টর দ্বারা মাটি,বালি বহন করে উন্নয়নের সড়ককে ক্ষতিগ্রস্হ করছে। ৮নং পৌর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার বলেন রাস্তার ক্ষতিগ্রস্হ হবে এজন্যে সরেজমিনে দেখতে গেলে তাকে বিভিন্ন হুমকি দেয় পরবর্তীতে মান সন্মান রক্ষার্থে তিনি সেখান থেকে চলে আসেন। খানপুরের তাইজুল ইসলাম এবং জামাল পাঠানের ইন্দোনে অবৈধ ভাবে চলছে মাটি কাটা। এর ফলে উন্নয়ন মূলক সড়ক গুলো ক্ষতিগ্রস্হ হচ্ছে। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে মুঠো ফোনে মাটি বহন কারি ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করার অনুমতি সম্পর্কে জানতে চাইলে ইউ এন ও মহোদয় জানান তিনি কোন অনুমতি দেন নাই অথচ তারা বলছেন প্রশাসনের অনুমতি নিয়ে রাস্তা দিয়ে ট্রাক্টরে মাটি বহন করছে বলে দাবি করেন।রাস্তা দিয়ে মাটি বহন করার সময় রাস্তার উপরে যেভাবে মাটি পড়ে আছে একটু বৃষ্টি হলেই পিচ দেয়া পাকা রাস্তা চলাচলের জন্যে মরন ফাদে পরিনত হবে।যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here