পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা প্রেসক্লাবে ইফতার মাহফিলে বিষয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন,সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, ক্যাশিয়ার মোঃ বাবুল আক্তার, মোঃ আব্দুল গফুর, আলাউদ্দীন সোহাগ, মোঃ নজরুল ইসলাম, স্নেহেন্দ্র বিকাশ, বিভাসিন্দু সরকার, ইমদাদুল হক, আবুল হাশেম, মোঃ আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, অমল মন্ডল,পূর্ণ চন্দ্র মন্ডল প্রমুখ।সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাবের পক্ষ থেকে ২৮শে রমজান, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য পাইকগাছা প্রেসক্লাবের অন্তভূক্ত যে সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারন সদস্য মৃত্যু বরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত ও বর্তমান অসুস্থ সদস্যদের দোয়া মুনাজাত অনুষ্ঠিত হবে। সভা শেষে সকল উপস্থিত সদস্য প্রেসক্লাবের চলমান দ্বিতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















