বেনাপোলে থেকে এনামুলহকঃ বেনাপোল চেকপোষ্টে এক শ্রেনীর পাসপোট দালালদের অত্যাচারে পাসপোট যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।এসব দারালরা প্রতিনিয়ত ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোট যাত্রীদেরকে বিভিন্ন কৌশলে ফেলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। গতকাল ১০ই এপ্রিল সোমবার দুপুর ১ টার সময় ভারতে চিকিৎসা করতে যাওয়ার জন্য বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার শচিন্দ্রনাথ (৬০) ও তার স্ত্রী শ্যামলীরানী( ৫০) এদের পাসপোট নং যথাক্রমে ইবি-০৭৩২৮৩০/ইবি-০৭৩৯৩০২ যোগে ভারতে যাওযার জন্য বেনাপোল চেকপোষ্টে আসলে তারা রহি নামে একটি দালাল চক্রের হাতে পড়ে।এক পর্য়ায়ে দালাল চক্র পাসপোট যাত্রী শ্যামলীরানীর নিকট জানতে চান আপনাদের নিকট কত টাকা আছে ? যাত্রী শ্যামলীরানী জানান,তাদের ননিকট ৭০ হাজার টাকা আছে।তার স্বামীকে ভারতে নিয়ে যাচ্ছেন চিকিৎসার জন্য।এক পর্য়ায়ে দালাল চক্র পাসপোট যাত্রীর নিকট হতে টাকা গুনার নাম করে কৌশলে১০ হাজার টাকা হাতিয়ে নেয়। যাত্রী বাংলাদেশ ইমিগ্রেশন ও ভারতীয় ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে হরিদাশপুর একটি মানিচেন্জারে পথের খরচের জন্য কিছু টাকা ভাঙ্গাতে গেলে শ্যামলীরানীর ৭০ হাজার টাকার স্হানে ৬০ হাজার টাকা পাই। স্বামীর চিকিৎসার ১০ হাজার টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। শ্যামলীরানীর কান্নাকাটি ঘটনা ভারতীয় বি এস এফ জানতে চাইলে পাসপোট যাত্রী শ্যামলীরানী সমস্ত ঘটনা খুলে বলেন। ভারতীয় প্রশাসনের সহয়োগিতায় শ্যামলীরানী পুনরায় বাংলাদেশে ফিরে এসে বেনাপোলের চেকপোষ্ট আই সি পি ক্যাম্পের সুবেদার মাহবুব রহমানের নিকট ১০ হাজার টাকা ছিনতাইয়ের সমস্ত ঘটনা খুলে বলেন। সুবেদার যাত্রীর ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য আই সি পি ক্যাম্পের হাবিলদার আতাউর ও সিপাই ফাইমকে সাথে নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে পাসপোট যাত্রীর দেখিয়ে দেওয়া ঐ ছিনতাইকারীর নিকট হতে ১০ হাজার টাকা উদ্ধার করে পাসপোট যাত্রী শ্যামলীরানীর হাতে তুলে দেন।শ্যামলীরানী ছিনতাইকৃত টাকা ফেরত পেয়ে উদ্ধারকারী বিজিবি সদস্যদের জন্য সৃষ্টিকর্তার নিকট দু’হাত তুলে দীর্ঘ আয়ু ও সুস্হতা কামনা করেন।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















