স্ট্যাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরের দুরমুজখালী পল্লীতে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভোগদখলীয় -রেকর্ডীয় জমি অবৈভাবে দখল করার পাঁয়তারাকারীর বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা পূর্বক সঠিক সীমানা নির্ধারণে জমি পরিমাপ করানোর ব্যবস্থারদাবীতে লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগটি দায়ের করেন-দুরমুজখালী গ্রামের আব্দুল মজিদ এর পুত্র এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী। অভিযোগ সূত্রে প্রকাশ, এস, এম আব্দুল্যাহ আল বাপ্পীর দুরমুজখালী মৌজার ৪৩ শতক জমির মধ্য থেকে একই গ্রামের ইমান আলী শেখের পুত্র মিজান শেখ অবৈধভাবে ভাবে জবর দখলের পাঁয়তারা করছে। যা আদৌও মিজান শেখের কোন বৈধ কাগজপত্রাদী নেই।বিগত ১৯/১১/২০২৩ তারিখে ৪৮৯২ কোবলা রেজিঃ মূলে অদ্যবধি ভোগ দখলে এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী। বাপ্পী একক ভাবে বা বৈধভাবে তার জমি রক্ষা করতে গেলে শান্তি শৃংখলা ভংগ হওয়ার সম্ভবনা রয়েছে। মিজান শেখ জানান, তার তেমন কাগজপত্রাদী নেই, তবে ঐ জমির কতক অংশ তার দখলে রয়েছে। উভয় পক্ষের বৈধ কাগজপত্রাদী পর্যালোচনা পূর্বক সঠিক সীমানা নির্ধারনে জমি জরিপ করানোর জন্য যথাযথ সরকারী হস্তক্ষেপ কামনা করেছেন এস, এম আব্দুল্যাহ আল বাপ্পী।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















