পাইকগাছা প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ। সন্মেলনের উদ্ভোধন করেন জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল ও মিঃ সেরাফিন জে বৈরাগী, যুগ্ম সম্পাদক স্বপন কৃষ্ণ বিশ্বাস, জেলা নেতা দেবাশীষ রায়, প্রবীর রায়, অজিত বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি সন্তোষ কুমার সরদার। ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, প্রণব কুমার মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, বিমল পাল, কৃষ্ণপদ মন্ডল, হেমেশ চন্দ্র সানা, দেবব্রত রায় দেবু, অখিল মন্ডল, পৌর কাউন্সিলর কবিতা রাণী দাশ, বাবুরাম মন্ডল, প্রভাষ বর্ন্ধন, শিপলু বড়–য়া, স্বপন রায়, অনিমেষ সরকার রিন্টু, অভিজিৎ সরকার রাহুল, শিবানন্দ রায়, বিজয় কৃষ্ণ রায়, দেবব্রত মন্ডল, নির্মল চন্দ্র অধিকারী, নরেন্দ্র নাথ রায়, পঞ্চানন সানা, প্রভাষক মনোজিত মন্ডল, তারক মজুমদার, বাসুদেব রায়, তাপস ঘোষ, সুব্রত হাজরা, কৃষ্ণেন্দু দত্ত. সংগ্রাম আচার্য, সৌমিত্র মন্ডল। সন্মেলনে পুনরায় রবীন্দ্র নাথ রায়কে সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেনকে পুনরায় সাধারন সম্পাদক করে উপজেলা কমিটি এবং সন্তোষ কুমার সরদারকে পুনরায় সভাপতি ও অখিল মন্ডলকে সাধারন সম্পাদক করে পৌরসভা কমিটি গঠন করা হয়। এছাড়া কবিতা রানী দাশকে আহবায়ক, মেরী রানী সরদারকে যুগ্ম আহবায়ক ও সুমিত্রা দাশকে সদস্য সচিব করে মহিলা ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















