মাসুদ রানা,মোংলা : মোংলায় থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ সামসুদ্দীন।
তিনি পাশ্ববর্তী রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্বে ছিলেন। সেখানে প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতায় কঠোরতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে রামপাল থানায় সর্বস্তরের মানুষের ভালবাসার পাশাপাশি ব্যাপক সুনামও অর্জন করেছেন তিনি।
বদলিজনিত কারণে মোহাম্মদ সামসুদ্দীনকে বৃহস্পতিবার (৪ মে) সকালে মোংলা থানায় যোগদান করেছেন। বুধবার বিকেলে তাকে রামপাল থানায় বিদায় সংবর্ধনা দেয়া হয় । এরপর তিনি রামপাল থানায় আসা নতুন ওসি এসএম আশরাফুল আলমের কাছে বুধবার রাতে দায়িত্ব হস্তান্তের পরই মোংলা থানায় যোগদানের জন্য বৃহস্পতিবার সকালে চলে আসেন।
মোহাম্মদ সামসুদ্দীনের বাড়ী ফরিদপুরের ভাঙ্গায়। তিনি আউটসাইড ২৬ তম ব্যাচের ক্যাডেটে পুলিশে যোগদান করেন।
সামসুদ্দীন রামপাল ও কিশোরগঞ্জসহ বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করেছেন।
মোংলা থানার নবাগত ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে ইতিমধ্যেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন ডিবিতে বদলির পর প্রায় তিন সপ্তাহ ধরে থানা ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে ছিলেন মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ।















