রাজগঞ্জ প্রতিনিধি : বিদ্যালয়ের জমি ছাড়াও অতিরিক্ত ব্যক্তি মালিকানা আড়াই শতক জমি দখল করে যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারি ও জমির প্রকৃত মালিক হানুয়ার গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে মিজানুর রহমান বলেন- আমি দেশের বাইরে অবস্থান করার সুযোগে, আমার আড়াই শতক জমি দখল করে হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন ভবন তৈরি করেছে। যার খতিয়ান নং- ৭০১, এস.এ দাগ নং-১৮৫৫, আরএস দাগ নং-১৯৪০, হাল খতিয়ান নং- ১৩৩০। আমাকে কোনো প্রকার জানায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় যারা এ বিদ্যালয়ের দাতা সদস্যপদে বহাল আছেন, তাদের কোনো জমি এই বিদ্যালয়ে দান করা নেই। তারা জোর পূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ের দাতা সদস্যপদ ও বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আছেন। স্থানীয় এই অসাধু চক্র আমার জমি দখল করাই দিয়ে, সেই জমির উপর উল্লেখিত বিদ্যালয়ের নতুন ভবন করাতে সহযোগীতা করেছে। আমি এই জমি উদ্ধার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক শিক্ষা অফিস, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও হানুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত আবেদন করেছি এবং সার্ভেয়ার দ্বারা মাপার পর সীমানা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি। আমি, আমার জমি উদ্ধারের জোর দাবি করছি। এব্যাপারে সার্ভেয়ার মোঃ সাবুল হোসেন বলেন- আমি ওই জমি মাপার পর, ওই জমির সীমানা নকশা আকারে নির্ধারণ করে দিয়েছি এবং জমি মাপার ব্যাপারে কোনো ভুলত্রুটি নেই।
Home
যশোর স্পেশাল হানুয়ার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তি মালিকানা জমি দখল করে ভবন নির্মাণের...
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















