মনিরুজ্জামান জুলেট শ্যামনগর সাতক্ষীরা :শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। মুন্সিগঞ্জ বাজার থেকে সাতক্ষীরা গামী রুগী পরিবহনকারি প্রাইভেট কারের ধাক্কায় পথচারী কৌশল্যা রানী মন্ডল (৬০) নিহত। নিহতের স্বামী সূর্য্য কান্ত মন্ডল জানান, সন্ধ্যা ৭ টার সময় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কার এসে ধাক্কা দেয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান মুন্সীগঞ্জ থেকে শ্যামনগরের প্রধান সড়কের উত্তর থেকে দক্ষিণ পাশে যাচ্ছিলেন নিহত কৌশল্যা। এসময় মুন্সীগঞ্জের দিক থেকে রুগীবাহী প্রাইভেট কারটি ধাক্কাদেয় তাকে। ধাক্কা খেয়ে ঘটনাস্থলাই নিহত হন কৌশল্যা। অন্যদিকে ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে সকলকে জানানো হলে ঘাতক গাড়িটি শ্রীফলকাটি এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় সামনে থেকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা।সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার বলেন, প্রাইভেট কারটি রোগী নিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে, সেই অবস্থায় সন্ধ্যা সাতটায় দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানা পুলিশ খবর পেয়ে জব্দকৃত গাড়ি, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়িতে অবস্থান করছে। পুলিশ পরিদর্শক মোঃ আহাদুর রহমান জানান, নিহতের পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অপেক্ষায় আছি।
বিএনপিই একমাত্র দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে – অনিন্দ্য ইসলাম অমিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত...
যশোরে সেই প্রেমিক নাজমুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
যশোর অফিস : যশোরে ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাদিয়া আক্তার নদীর হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছে স্বজনও স্থানীয়রা।পরিবার ও এলাকাবাসীর জোরালো...
যশোর পাগলাদাহ বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় হত্যা আটক দুই
যশোর অফিস : যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার কয়েকঘন্টার...
ইসলামী সংগীত ‘বিজয় এলো’ প্রকাশ হচ্ছে ১৬ ডিসেম্বর
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন ইসলামী সংগীত ‘বিজয় এলো’। গানটির কথা লিখেছেন জুবায়ের হুসাইন এবং সুর করেছেন সানজিদ...
বেনাপোল স্থলবন্দরে প্রায় ১৭ লাখ টাকা সহ দুই ভারতীয় নারী আটক
যশোর অফিস : বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় সতের লক্ষ টাকা সহ দুই ভারতীয় নাগরিক নারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার বিকেল যশোর...















