হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : সড়ক হোক নিরাপদ, পথ চলা হোক নির্বিঘ্নে, মাটি বহন করা ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি ফেলে, রাস্তার পরিবেশ নষ্ট করা যাবে। এমন স্লোগান দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে যশোরের মণিরামপুর উপজেলার লাউড়ি-রামনগর কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সুধীজনেরা মানববন্ধন করেছে।বুধবার (১০ মে) সকালে উল্লেখিত মাদ্রাসার সামনে দাড়িয়ে মানুষেরা এ মনববন্ধন করেন। এতে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, সূধীসমাজের লোকজনসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।লাউড়ি-রামনগর কামিল মাদ্রাসার প্রধান মুয়াদ্দিছ মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধনে মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সূধীসমাজের লোকজন বক্তব্য রাখেন। বক্তব্যে কোমলমতি ছাত্রছাত্রীরা বলেন- মাটি বহন করা গাড়ী রাস্তায় চলাচলের কারনে, রাস্তার উপর মাটি পড়ছে। ফলে রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। যার কারণে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। অকালেই হারিয়ে যাচ্ছে অনেক তাজাপ্রান। দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই হচ্ছেন পঙ্গু। যারা পঙ্গু হচ্ছেন তারা সারা জীবনের জন্য পরিবারে বোঝা হচ্ছেন। আমরা আর দুর্ঘটনা দেখতে চাই না। সড়কে নিরাপদে, নির্বিঘ্নে চলাচল করতে চাই। বক্তারা আরো বলেন- রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চলাচলের কারনে রাস্তা পার হওয়া যায় না। মাটি বহন করা ট্রাক্টরেরও গতি থাকে বেপরোয়া। এসব কর্মকান্ড প্রতিনিয়ত ঘটলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব কেনো। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করছি এবং প্রায় ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসুচিতে এরাস্তা দিয়ে মাটি বহন করা ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।
Home
যশোর স্পেশাল মাটি বহন করা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে লাউড়ি-রামনগর মাদ্রাসার সামনে ছাত্রছাত্রীদের মানববন্ধন
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















