রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃযশোরের চৌগাছায় পানিতে পড়ে সুমাইয়া খাতুন (২.৬)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬মে) সকাল ১০টার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।মৃত সুমাইয়া হলেন উপজেলার পাশাপোল ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।সুমাইয়ার মা মিনি খাতুন বলেন, “মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই মগ হাতে খেলা করছিল সুমাইয়া। আমার আজানাতে কখন যেন সে বাড়ির পাশে পুকুরে চলে যায় খেলতে খেলতে। দীর্ঘ সময় পর না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ১১.৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।”হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলক্বার ইসলাম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...
যশোরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যশোর অফিস : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে...
যশোরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
যশোর অফিস : যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার...
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত...















