নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় বিএফইউজে’র নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, প্রচার সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু, জাতীয় দৈনিক গণকন্ঠ ও ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, যুব শ্রমিকলীগ কুষ্টিয়ার আহবায়ক রাসেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান এবং একজন প্রবীণ সাংবাদিকের বাসভবনে সন্ত্রাসী হামলা এটা কিসের আলামত! এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭০ দশকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে হামলাকারীদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে এর থেকেও কঠোর ভাবে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
যশোরে তানভীর হত্যার ঘটনায় সাবেক কাউন্সিলর সহ আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
যশোর অফিস : যশোরে তানভীর হাসান (২৬) হত্যার ঘটনায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।...
যশোরে আধা কিলোমিটার জুড়ে ৬ হাজার নারীর মানববন্ধনে নির্যাতন বন্ধের আহ্বান
স্টাফ রিপোর্টার, যশোর " নারী নির্যাতন বন্ধে পুরুষতান্ত্রিক মানসিকতা পরিহারের আহ্বান
জানিয়েছেন যশোরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন,
নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সদাচরণ,
নৈতিক...
জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি অকেজো,চুরি হচ্ছে যন্ত্রাংশ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃেচুয়াডাঙ্গার জীবননগরে ৫ কোটি টাকার পানি শোধনাগারটি ৪ বছর ধরে অকেজো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
২০২১ সালে নির্মাণকাজ...
লোহাগড়ায় কিশোর তাজিম হত্যা : পুকুরপাড় থেকে নিথর দেহ উদ্ধার, আটক ৩
রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।
নিহতের...
শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, যশোর : শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার...















