উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন। নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ১ (এক) কেজি গাঁজাসহ ২ (দুই) জন মাদক কারবারিকে আটক করেছে। (শনিবার ২০ মে) বিকালে নড়াইলের লোহাগড়া থানাধীন এড়েন্দা বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন-এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস শুকুর, এএসআই(নিঃ) ছদরুল আলম ও এএসআই (নিঃ) আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এড়েন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্যামপাড়া গ্রামের জনৈক আনন্দ মণ্ডল ঠাকুর দাস মণ্ডলের ছেলে কিশোর মণ্ডল (৩৫) ও একই উপজেলার খড়মখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত পুলিন বিহারী বালার ছেলে প্রতাপ বালা (৩৩)। এ সময় গ্রেপ্তারকৃত কিশোর মণ্ডলের নিকট থাকা স্কুল ব্যাগ হতে ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















