যশোর : বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)’র সূচকভিত্তিক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় আজ বিকালে জেলা তথ্য অফিস, যশোর কর্তৃক আয়োজিত যশোর শহরের বেজপাড়ার গুলগুল্লার মোড়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সম্মানিত সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক জনাব মোঃ আসলাম হোসেন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস যশোরের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ রমজান আলী, উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। উক্ত উঠান বৈঠকে বক্তারা বাল্যবিবাহ রোধ, গুজব প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান প্রসঙ্গে, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, সামাজিক মূল্যবোধ, নৈতিক অবক্ষয় রোধ, অনাবাদি জমি আবাদি করতে উদ্বুদ্ধকরণ এবং সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক ও সচেতনতামূলক বার্তা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। উঠান বৈঠকে ১০০ জন মত বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে উদ্যোক্তা ও সমাজকর্মী সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের জন্য নারীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















