মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা ) প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা জেলা প্রমাসনের উদ্যোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘অগ্নিবীনার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনা শানিত রূপ’ প্রতিপাদ্যে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের প্রথম দিন অতিবাহিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি মোহাম্মদ আমিনুল ইসলাম খান কাজী নজরুলের বাংলা সাহিত্যের প্রতি যে অবদান তার উপর আলোকপাত করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম, জনাব মোঃ হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান,কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক এম এ গফুর,দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারর রোকসানা মিতা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















