স্ট্যাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে নির্দেশিকা, প্রাতিষ্ঠানিকীকরণ ও সচেতনতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে(শুক্রবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়াধীন এসইডিপি কর্মসূচীর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেইজ গ্রান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর প্রমূখ। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) সঞ্চালনায় অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















