মনিরামপুর পৌর প্রতিনিধি(জাহিদ):– যশোর মনিরামপুর উপজেলায় কৃষক প্রশিক্ষণ হল রুমে ২৭/০৫/২০২৩ ইং তারিখে সকাল ৯ঘটিকায় ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উত্তম কৃষি ব্যবস্হাপনার মাধ্যমে উচ্চ মূল্যের ফল উৎপাদন বিষয়ক তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।প্রশিক্ষণ আয়োজন করেছেন উপজেলা কৃষি অফিস মনিরামপুর ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর। বাংলাদেশ কৃৃষি প্রধান দেশ এদেশের কৃষিকে উন্নত করার ধারাবাহিকতার অংশ হিসাবে মনিরামপুর উপজেলার কৃষক-কৃষাণীদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশের খাদ্যের অভাব দূর করার জন্যে ঘোষনা দিয়েছেন দেশের এক ইঞ্চি কৃষি জমি অনাবাদি রাখা যাবে না দিন দিন দেশের মানুষ বেড়েই চলেছে কিন্তু কৃষি জমি বাড়ছে না দেশের অনাবাদী জামিকেও আবাদী করার লক্ষে কৃষকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ১৯৭১সালে চাষযোগ্য জমি ছিলো ২কোটি ১৭লাখ হেক্টর, খাদ্য উৎপাদন হতো ১কোটি ১০ লক্ষ টন।বর্তমানে চাষযোগ্য জমি ৮৮লক্ষ ২৯হাজার হেক্টর, খাদ্য উৎপাদন ৩কোটি ৬৬লক্ষ টন(চাল), স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় চাষযোগ্য জমি হ্রাস পেয়েছে অর্ধেকেরও বেশি তার বিপরীতে খাদ্য উৎপাদন বেড়েছে তিন গুনের বেশি।কৃষি বান্ধব সরকারের সঠিক নীতি প্রণয়নের ফলে আধুনিক কৃষি প্রযু্ক্তি উদ্ভাবন ও সম্প্রসারনের মাধ্যমে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষকের অল্প জমিতে কিভাবে ফলন বাড়ানো যায়, জৈব সার মাটির প্রাণ,মাটির স্বাস্হ্য ব্যাবস্হাপনায় বিভিন্ন প্রকার জৈব সারের সাথে কৃষকদের পরিচিতি ঘটানো কিভাবে জৈব সার তৈরি করা যায়,বসতবাড়িতে সবজি,মসলা ও ফল চাষের আধুনিক প্রযুক্তি শেখানো,বসতবাড়িতে সবজি বীজ উৎপাদন ও সংগ্রহ পদ্ধতি শেখানো বসত বাড়িতে মিশ্র ফল বাগান তৈরির পদ্ধতি,পরিচর্যা ও কৌশল কৃষকদের হাতে কলমে শেখানো,গোবর, বাড়ি ঘরের আবর্জনা, হাঁস-মুরগীর বিষ্টা,রান্না ঘরের উচ্ছিষ্টাংশ,ফসলের অবশিষ্টাংশ,গাছের ঝরা পাতা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করা যায় শেখানো হয়,তাছাড়া মানসম্মত ভার্মি কম্পোষ্ট সারের উৎপাদন ও ব্যবহার করার পদ্ধতি সহ সর্বোপরি প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো যায় সে বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়।প্রশিক্ষণে উপস্হিত ছিলেন মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার অজয় কুমার, ১৩নং খানপুর ইউনিয়নের এ যাবৎ সফল উপসহকারী কৃষি কর্মকর্তা রুবিনা আক্তার ও মনিরামপুর উপজেলার অসংখ্য কৃষক-কৃষাণী।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















