বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ২০ পিচ স্বর্ণের বারসহ ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দা শাখার সদসস্যরা।সোমবার (২৯ মে) সকালে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটককৃত ৩ বাংলাদেশি যাত্রী হলো, রনি আহম্মেদ (৪৪) পিতা-আমজেদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:- মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং:-ইবি০০৭৪৭৭৮),হাবিব (৩৭) পিতা-মোশারফ মিয়া, গ্রাম:-বানেশ্বরদী, থানা:-নগরকান্দা, ফরিদপুর (পাসপোর্ট নং-এ০১৩২৫৮২১) ও মহিউদ্দিন (৩৬) পিতা- শহিদ মোল্লা, গ্রাম:-লোহাচুড়া, থানা:-মুকসুদপুর, গোপালগঞ্জ (পাসপোর্ট নং-বি০০৮৩৩৫৭২)।বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে, এমন গোপন খবরে, চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ৩ বাংলাদেশি পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন অভ্যন্তরে তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বীকার করলে, তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে তাদের পায়ু পথ থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















