সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গঙ্গা ঘাটে গঙ্গদেবী পূজা ও গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে মঙ্গলবার ভোর থেকে চুকিনগর এলাকার ভক্ত বৃন্দের আয়োজনে অষ্টমি তিথিতে গঙ্গা স্নান ও একদিনের মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নানে ভোর থেকে ভক্তরা পূণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান-দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গা স্নানে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে অনেক পূণ্যার্থীরা অংশ গ্রহণ করেন। ঝিনাইদহের বুঝতলা গ্রামের পলাশ বিশ্বাস বলেন, আমরা প্রতিবছর এখানে গঙ্গাস্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গায় স্নান করা। এখানে গঙ্গা স্নান উপলক্ষ্যে মেলা বসে। আমরা প্রতিবছর এই গঙ্গাস্নানে আসি। চুকিনগর গঙ্গা ঘাট মন্দিরে সভাপতি সুকুমার মন্ডল বলেন, এই গঙ্গাস্নান বাংলা সন ১৩৬২ পূর্ব থেকে চলে আসছে। প্রতি বছর এখানে গঙ্গাস্নান ও মানষিক পূজা অনুষ্ঠিত হয়। আর এ গঙ্গাস্নান অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয়। ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্তু চলে এ মেলা। দূর-দুরান্ত থেকে আগত দোকানীরা মেলার কয়েক দিন পূর্ব থেকেই তাদের বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসে। মাটির তৈরি কুমারের হরেক রকমের হাঁড়ি-পাতিল, পুতুল, হাতী,ঘোড়া-গরুসহ বিভিন্ন রকমের দ্রব্য মেলায় আগত ক্রেতাদের দৃষ্টি আর্কষণ করে। মেলায় নাগর দোলা থেকে শুরু করে কামারের তৈরি দা-বটি,কুড়াল, কোদাল, ছুরিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের জন্য সাজিয়ে বসে দোকানীরা। জ্যৈষ্ঠের দাবদাহ উপেক্ষো করে পূণ্যার্থীরা মিলিত হয় এ পূণ্যভূমিতে। ছোট-ছোট ছেলে মেয়েদের দেখা যায় নাগর দোলায় চড়ে আনন্দ উপভোগ করতে। শিশুদের বাঁশির আওয়াজে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। কমিটির পরিচালনা পর্ষদের স্বেচ্ছাসেবক ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অক্লান্ত পরিশ্রমে মেলাটি সুন্দর ভাবে পরিচালিত হয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















