স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার জোড়াদাহ গ্রামের শামসুর রহমান খোকা হত্যা মামলায় তার ছেলে ও ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে আরও ৬জনকে। বুধবার দুপুরে স্পেশাল দায়রা জজআদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক (জেলা জজ) এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পিপি সাজ্জাদ মোস্তফা রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্তরা হলো, নিহত শামসুর রহমান খোকার ছেলে মোশারেফ হোসেন ও ভাই তাহের আলী। মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১১ মে রাত ৯টার দিকে শামসুর রহমান খোকাকে সালিশের জন্য প্রতিবেশী মেহের আলীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। এরপর নিখোঁজের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় জিডি করে তার পরিবার। পরবর্তীতে ২৩ আগস্ট শামসুর রহমান খোকার স্ত্রী ছায়েরা খাতুন নিজের তিন ছেলেসহ ৮জনকে আসামি করে আদালতে গুমের অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে অভিযোগটি যশোর কোতোয়ালি থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর পুলিশ তদন্ত করে জড়িত সন্দেহে তার ছেলে মোশারেফ হোসেন ও আজগার আলী নামে দুইজনকে আটক করে। তাদের মধ্যে আজগার আলীর দেয়া তথ্য মতে ২০০১ সালের ৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণমায়া গ্রামের ডা. জিন্নাত আলীর বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শামসুর রহমান খোকার কঙ্কাল উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ৯ মে নিহতের ছেলে মোশারেফ হোসেন ও ভাই তাহের আলীসহ নয়জনের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ দারা খান। চার্জশিটে উল্লেখ করা হয়, শামসুর রহমান খোকা তার নিজ পুত্রবধূ ও ভাবির সাথে অনৈতিক সম্পর্ক করায় হত্যার শিকার হন। বিচার চলাকালে আজগার আলী মারা যাওয়ায় আট জনের বিরুদ্ধে বিচার শুরু হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি মোশারেফ হোসেন ও তাহের আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬মাস করে কারাদন্ডের আদেশ দেন। রায় শেষে দণ্ডিতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেয়া হয়েছে। খালাশ প্রাপ্তরা হলেন, ওয়াদুদ হোসেন, মওদুদ হোসেন, ইনছার আলী, শহিদুল ইসলাম, মেহের আলী ও নুর ইসলাম।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















