নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ মায়ের হাতে খুন হয়েছেন চার বছরের মাহাদি। এ ঘটনায় জড়িত ঘাতক মা মিম খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (০১ জুন)৷ উপজেলার শেখপাড়া বাজারে এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ মানববন্ধনে ঘাতক মিম খাতুনের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘাতকের সন্দেহজনক প্রেমিক মানিরের গ্রেফতারের দাবি জানানো হয়।গত ৩০শে মে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে নিজ মায়ের হাতে খুন হয় চার বছরের মাহাদি। খালাতো ভাই মনিরের সাথে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। এ বিষয়ে শৈলকুপা থানায় নিহতের পিতা সজিব বিশ্বাস ঘাতক মা ও ইন্ধনদাতা (সন্দেহভাজন) হিসাবে মনিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মিম খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে এ বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত, গৃহবধূর স্বামী শেখপাড়া বাজারের একজন ব্যবসায়ী। সকাল আনুমানিক ১১টার দিকে গৃহবধূর স্বামী দোকান থেকে বাড়ি এসে রুমের দরজা বন্ধ দেখতে পায়। অনেকক্ষণ ডাকাডাকির এক পর্যায়ে দরজা না খুললে চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ধাক্কা দিয়ে রুমের জানালা খুলে দেখে গৃহবধূ ও শিশু সন্তান ঘরের ডাপে ওড়নার সাথে ঝুলে আছে। একপর্যায়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন এবং গৃহবধূকে ভর্তি করা হয়। গৃহবধূর রুম থেকে পুলিশ দুটি মোবাইল ফোন, বিষের বোতল, বিস্কুট ও ওড়না উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে মা-ছেলের এমন কান্ড পরিবারের সদস্যরা ও স্থানীয়রা কেউ জানাতে পারেনি।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















