স্টাফ রিপোর্টার : যশোরে এক বছরের ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন দুধ উৎপাদন হয়। এর বিপরীতে জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ৫২ হাজার মেট্রিক টন দুধের। দুধ উৎপাদন বৃদ্ধি করে এই ঘাটতি পূরণ করে অন্যান্য জেলায়ও সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রাণিসম্পদ বিভাগের। খামারিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সমস্যা-সঙ্কট নিরসনেও কাজ করছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। বৃহস্পতিবার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার আশেক সুজা মামুন, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন। খামারীদের মধ্যে বক্তব্য দেন, জয়নাল ডেয়ারির স্বত্বাধিকারী জয়নাল আবেদীন। আলোচনা সভার আগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















