বেনাপোল প্রতিনিধি : খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালানরোধে বেনাপোল রেল স্টেশনে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। রোববার (৪ জুন) সকালে চালানো এ অভিযানে ডলি খাতুন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।জানা যায়, ১৫১ যাত্রী নিয়ে কলকাতা থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টার দিকে বেনাপোল রেল স্টেশনে প্রবেশের আগেই বিজিবি সদস্যরা স্টেশন এলাকা ঘিরে রাখেন। পরে স্টেশনে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালানে সহায়তার অভিযোগে ডলি খাতুনকে আটক করে বিজিবি। এছাড়া বেশকিছু যাত্রীর কাছ থেকে কয়েক লাখ টাকার চোরাচালানযোগ্য মালামাল জব্দ করা হয়।অভিযানে খুলনা বিজিবির ডেপুটি রিজওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার নামজুল হাসান, সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ, যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল, শার্শা উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম, কাস্টমস কর্মকর্তা সাইফুর রহমান মামুনসহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ যাত্রীদের অভিযোগ, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার কলকাতা-খুলনার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি অনেকটাই চোরাকারবারিদের দখলে চলে গেছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতি রবি ও বৃহস্পতিবার কাস্টমস, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা অভিযান পরিচালনা করলেও নিয়ন্ত্রণে আসছে না চোরাচালান। একটি সিন্ডিকেটের সহযোগিতায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল বলেন, আমরা চোরাচালানরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে চোরাচালান শূন্যের কোঠায় নিয়ে আসা হবে। যাতে সাধারণ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে এ ট্রেনে চলাচল করতে পারেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















