আনিছর রহমান:- মনিরামপুর উপজেলার হরিহর নগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাই আগামী ১৭ জুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। ৪ জুন বিকেলে ইউনিয়ন আয়োজনে পরিষদের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন কুমার ধর এর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট বসির আহমেদ, সন্দীপ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সকল কাউন্সিলরবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। আরো উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাই প্রস্তাব সমার্থক ও বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে উপজেলা নেতৃবৃন্দের কাছ থেকে উপজেলা দলীয় মনোনয়ন ফরম ৩ হাজার টাকা মূল্যে কেনার সিদ্ধান্ত হয়।।এ সময় একে একে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী নয় জন প্রার্থী উপজেলা নেতৃবৃন্দের কাছ থেকে ফরম ক্রয় করেন। দলীয মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গতবারের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার রিপন কুমার ধর, সহ-সভাপতি মাস্টার ফরিদ উদ্দিন,, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মুকুল, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক শাহাজাহান কবির, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এরশাদ আলী , আইন বিষয়ক সম্পাদক মহাসিন কবির, মহিলা প্রার্থী শাহনাজ বেগম ও তহমিনা খাতুন।
Home
যশোর স্পেশাল হরিহর নগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী...
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















