প্রেস বিজ্ঞপ্তি : অদ্য ০৫ জুন ২০২৩ তারিখ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল মেইন পিলার ৩৮/২-এস এর ১৩ আর পিলার স্থানে বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার চৌগাছা থানাধীন কাবিলপুর গ্রামস্থ ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর আনুমানিক ০৯০০ ঘটিকার দিকে টহলদল ০২ জন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলে। উক্ত ব্যক্তিদ্বয় না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে টহলদল তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে ০১ জন লোক তার পরিহিত শার্ট ছিড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অন্যজন বাংলাদেশের অভ্যন্তরে কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে টহল দল কর্তৃক উক্ত এলাকা অনুসন্ধান করলে শূন্য লাইন হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে। বিজিবি টহলদল গামছাটি তল্লাশী করে আনুমানিক ৩.০২৩ কেজি ওজনের মোট ২৬ টি স্বর্ণের বার উদ্ধার করে। উক্ত স্বর্ণের বারগুলো গামছার ভিতরে স্কস টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত স্বর্নের বর্তমান সিজার মূল্য ৩,০২,৩০,০০০/-(তিন কোটি দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা। এই বিষয়ে যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, সীমান্তে বিজিবি এর টহল অত্যন্ত জোরদার অবস্থায় রয়েছে, যার কারনে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার আটক করা সম্ভব হয়েছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















