ভ্রাম্যমান প্রতিনিধি: “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষন” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বিষয়ভিত্তিক ডায়ালগের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলার ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নেতৃত্বে উক্ত র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপজেলায় প্লাস্টিক সংগ্রহের ডেমো করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে বিষয়ভিত্তিক ডায়ালগে বক্তব্য রাখেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর। অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিকের বিভিন্ন ব্যাবহার ও ভুল পদ্ধতিতে ব্যাবহারের ফলে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেন এবং তা রি-সাইকেলিং এর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। এসময় গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যবৃন্দ, সাধারন জনগন এবং সুশীলনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















