শালিখায় জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি সোহেল : সম্পাদক রাকিবুল

0
196
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : মো: সোহেল রানাকে সভাপতি ও মো: রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে ” জয় বাংলা ঐক্য পরিষদের শালিখা উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গল বার দুপুরে মাগুরা জেলা জয় বাংলা ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বিশারদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পদে মো: আলামিন শিকদার, মো: ইসমাইল হোসেন,মো: আশিক ইসলাম ও মো: আফজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মো: ইয়ামিন আলী, মো: লিমন ইসলাম, মো: পারভেজ হোসেন ও মো: রাব্বী হোসেন। সাংগঠনিক সম্পাদক হলেন রিদয় বিশ্বাস, অমৃত বিশ্বাস, মো: শাহরিয়ার সাজীন, মো: মাজেদুল ইসলাম ও ফারহান আহমেদ লিমন। দপ্তর সম্পাদক পদে হলেন মো: লিওন বিশ্বাস,উপদপ্তর সম্পাদক পদে মো: রাকিব বিশ্বাস।প্রচার সম্পাদক তামিম মুন্সী, উপপ্রচার সম্পাদক জয়নুল ও নুর ইসলাম এবং মো:ফেরদৌস কে সাধারণ সদস্য করে মোট ২১ সদস্যর এক উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here