বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচি চুরি করে পালানোর সময়, আনসার সদস্য কর্তৃক মো. হাফিজুর রহমান নামে এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা। শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেলের তত্ত্বাবধানে, বেনাপোল স্থলবন্দরে আনসার সদস্যরা নিরাপত্তা পাহারাকালিন।মঙ্গলবার দিনগত রাতে আনুমানিক ১১.৪০ মিনিটের সময়, যশোরের বেনাপোল স্থলবন্দরের এসিড মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক চোর হাফিজুর রহমান বেনাপোল ছোটআঁচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল জানান, বেনাপোল স্থলবন্দরের পিসি শামসুল হকের নেতৃত্বে আনসারের একটি টহল টিম এসিড মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার কুচির বস্তা চুরির সময় বেনাপোলের ছোটআঁচড়া এলাকার মো. হাফিজুর নামে এক চোর আটক করে।প্রতিদিনের র্যায় বন্দর এলাকায় রুটিন ডিউটি করছিল আনসার সদস্যরা। এসিড মাঠে চোরেরা তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তখন আনসার সদস্যরা পেছন থেকে ধাওয়া করে একজনকে লোহার বস্তাসহ আটকে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে লোহার বস্তাসহ আটককৃত চোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















