চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই হাফেজে কুরআন যুবক নিহত হয়েছেন। এদের মধ্যে হাফেজ রবিউল ইসলাম রুবেল (২৬) ঘটনাস্থলেই নিহত হন এবং হাফেজ হযরত আলীকে (৩০) আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা গেছেন।বুধবার (৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।হাফেজ রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর আলীর ছেলে ও হাফেজ হযরত আলী পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দস শুকুরের ছেলে। হযরত আলীর পিতা যশোর সিএমএইচে চাকুরীর সুবাদে ২০/২২ বছর যাবৎ তারা নিউ শানতলা এলাকায় বসবাস করতেন। তারা দুইজন স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসা থেকে সবেমাত্র হাফেজিয়া পড়া শেষে করেছেন।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তারা একটি মোটরসাইকেলে করে চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরের মাহফিলে আসছিলেন পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এতে ঘটনাস্থলে মারা যায় হাফেজ রবিউল ইসলাম রুবেল। মারাত্মক আহত হযরত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে বৃহস্পতিবার সকালে মারা যায়।বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে রবিউল ইসলামকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে ও হযরত আলীকে পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। নিহত হযরত আলীর আব্দুর রহমান নামে চার বসর বয়সের একটি ছেলে রয়েছে।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















