বেনাপোল থেকে এননামুল হকঃ বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি অফিসে শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বেনাপোল ছোটআঁচড়া মোড়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই অফিসের একটি দেয়াল ধসে পড়েছে। অফিসের অন্যান্য দেয়ালের অনেক জায়গায় ফেটে গেছে।এ ঘটনায় অভিযান চালিয়ে ৪টি শক্তিশালী তাজা ককটেল ও ৪টি হাত বোমা সহ লিটন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।বেনাপোল ছোট আঁচড়া মোড়ে শোলা লিটনের ভাড়া করা ট্রান্সপোর্ট এজেন্সির ওই ঘরে বোমা বিস্ফোরণ হলে এর পরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে ৪টি তাজা ককটেল ও ৪টি হাত বোমা সহ তাকে গ্রেফতার করা হয়। লিটন বেনাপোল বৃত্তিআঁচড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, বন্দরের পাশে একটি অফিস ভাড়া নিয়ে ভারতীয় মাছের ট্রাকে থাকা ককসিটের ব্যবসা করতো স্থানীয় বৃত্তিআঁচড়া গ্রামের শোলা লিটন। পাশাপাশি সে আলিফ ট্রান্সপোর্ট নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাক ও ট্রেইলারের ভাড়া ব্যবসা করতো। রাতে বিস্ফোরনের ঘটনায় তারা বলেন, ট্রাক ও ট্রেইলারের বন্দবস্ত নিয়ে অন্যান্য ট্রান্সপোর্ট কোম্পানির সঙ্গে শোলা লিটনের বিরোধ ছিল। এ ছাড়া ভারত থেকে আমদানিকৃত মাছের ট্রাকে কর্কসিট এবং তুষের সিন্ডিকেট ব্যবসা ছিল লিটনের। লিটন ছিল সিন্ডিকেটের হোতা। এ নিয়ে অন্যান্য কর্কসিট ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল। আধিপত্য বজায় রাখতে লিটন অফিসে ককটেল রাখতে পারে। সরকারি দলের শেল্টার নিয়ে নানান অপরাধ মুলক কর্মকান্ডও করতেন লিটন।ভবনের মালিক হাবি সরদার জানান, ৩ বছর আগে ট্রান্সপোর্ট ব্যবসার কথা বলে অফিস নিয়ে সে ককটেল বানাতো ঘরের মধ্যে। ঘটনার সাথে সাথে তিনি পুলিশকে বিষয়টি জানান।বেনাপোল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রতন কুমার দেবনাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বোমা বিস্ফোরণে ওই ঘরের পাশের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এঘটনায় অভিযুক্ত লিটন নামে একজনকে ৪টি হাত বোমা ও ৪টি তাজা ককটেল সহ আটক করা হয়েছে।
Home
যশোর স্পেশাল বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ, ৪টি হাত বোমা ও ৪টি ককটেলসহ শোলা লিটন গ্রেফতার
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















