বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল পোর্ট থানার আওতাধীন সাজাপ্রাপ্ত ৩ আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার (০৮ জুন) দুপুর ১২ টা পর্যন্ত সময়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হলো৷ সাজাপ্রাপ্ত মোকলেছুর রহমান, সেলিম হোসেন, সজল শেখ এবং পরোয়ানাভূক্ত আসমা আক্তার, ইমরান হোসেন, সাগর শেখ, মুক্তার মোড়ল, শাহিন হোসেন, আবুল খায়ের, ওলিয়ার রহমান, খলিলুর রহমান, আলমগীর হোসেন, মহসিন মিয়া, মুনছুর আলী, ছবির হোসেন, মোঃ মুনছুর, আশানুর, আব্দুর রহিম ও মোকাররম হোসেন। এরা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা, ভবারবেড়, মহিষাডাঙ্গা, সাদিপুর, শাখারীপোতো, ধান্যখোলা, বড় আঁচড়া, রঘুনাথপুর ও রাজাপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, মাদক, অস্ত্র ও হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃত ১৯ আসামিকে পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















