সাইফুল ইসলাম : শালিখা ( মাগুরায়) প্রতিনিধি : মাগুরা’র জেলা কারাগারে বন্দীদের জন্য আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। ৭জুন ২০২৩ ( বুধবার) মাগুরা জেলা কারাগারের আয়োজনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, মোহাম্মদ আবু নাসের বেগ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, মাগুরা। তিনটি ইভেন্টে মোট ১২৮ জন কারাবন্দী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইভেন্ট তিনটি হলো দাবা, ক্যারম ও লুডু। উল্লেখ্য যে, কারাগারের নারী বন্দীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, কারাগারের বন্দীদের বিনোদনের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বন্দীদের জন্য এধরনের খেলার আয়োজন সচরাচর দেখা যায়না। তিনি আরও বলেন যে, আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাগুরা জেলা কারাগার এবং কারাবন্দীদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। কারাগারকে শাস্তি ভোগের জায়গা নয়, বরং এটিকে একটি আধুনিক ও মডেল সংশোধনাগারে রূপান্তরের জন্য অবিরাম কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কারাবন্দীদের বিনোদনের জন্য পুরাতন সাদা-কালো টিভির পরিবর্তে পাঁচটি রঙিন টিভি প্রদান করা হয়। এছাড়াও, নারী বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। এর পাশাপাশি বন্দীদেরকে কারাগারের লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক বই পড়তে উৎসাহিত করা হয় যাতে তারা পরবর্তীতে সুনাগরিকে পরিণত হতে পারেন।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















