নূর হাসান লাল্টু বাঘারপাড়াঃ বাঘারপাড়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে মোঃ শাহাদত হোসেন যোগদান করেছেন। তিনি গত ৩ জুন বাঘারপাড়া থানার ওসির দায়িত্ব গ্রহন করেছেন। শাহাদত হোসেন ওসি ফিরোজ উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন।মোঃ শাহাদত হোসেন ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে তিনি যশোরের শার্শা থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওসি হিসেবে পদোন্নতি পেয়ে বাঘারপাড়া থানায় যোগদান করেন। এক প্রশ্নের জবাবে হাস্যজ্জল সদালাপী নবাগত ওসি শাহাদত হোসেন বলেন, আমি সাংবাদিকসহ বাঘারপাড়া থানার সকলের সহযোগিতায় মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সকল অপরাধ দমনে সর্বোচ্য ভূমিকা পালন করব। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় বাঘারপাড়া থানা পুলিশ কাজ করবে।আমার দরজা সবার জন্য সব সময় খোলা বলে মন্তব্য করেন ওসি শাহাদত।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















