কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : মো: জিহাদ হাসান তুহিন। এবার ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মেধা তালিকায় ৫১৯ নম্বারে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও দু:চিন্তায় রয়েছেন জিহাদ ও তার পরিবার। মেধাবি জিহাদ শুধু ঢাকা বিশ্ববিদ্যায়ে না এবার সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে মেধা তালিকায় ৩৬তম এবং গুচ্ছ বি ইউনিটে মেধা তালিকায় ৪৭১তম স্থান পেয়েছেন। জিহাদ হাসান কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহজাহান আলী ও জাহানারা বেগমের ছেলে। গরীব হতদরিদ্র এই পরিবারের জিহাদ এতদিন পড়াশোনো করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায়। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পুরন হবে কি না বলতে পারছেন না। পরিবারের পক্ষে ঢাবিতে ভর্তি জন্য প্রায় ২০ হাজার টাকা দেওয়া সম্ভব না। ভর্তির সময় যদি এই টাকা না পাই তাহলে তার ভর্তি অনিশ্চিত। জিহাদ হাসান জানান, ২০০০ সালে রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তির্ণ হয়। এরপর ভর্তি হন সরকারী মাহতাব উদ্দিন কলেজে। ২০২২ সালে সেখান থেকে পরিক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তির্ণ হয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেন। জিহাদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে এবং গুচ্ছ বি ইউনিটের তিনটিতে মেধা তালিকায় রয়েছেন। কিন্তু তার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হবেন। জিহাদ আরো জানান, ভিটেবাড়ি ৪ শতক জমিতে একটি টিনের ঘর। ঘরে জায়গা না হওয়ায় বাইরে একটি চালা দিয়ে সেখানে কষ্ট করে থেকে লেখাপড়া করেছেন। জিহাদের মা জাহানারা বেগম জানান, এনজিও এবং মানুষের কাছ থেকে টাকা ঋণ নিয়ে এইচএসসি পরিক্ষার পর বিভিন্ন স্থানে কোচিং এবং পরিক্ষা দিতে যাবার জন্য খরচ দিয়েছেন। এছাড়া এইচএসসি পড়ার সময় হেল্পফুল হ্যান্ড নামের একটি সংগঠন আর্থিক সহযোতিা করেছেন এখন ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে তিনি চিন্তিত। জিহাদের বাবা বর্তমানে বেকার। আগে ইটভাটার গাড়ি চালাতেন। সেটা বন্ধ। জিহাদের বাবা শাহজাহান আলী জানান, গ্রামের পাশের একটি ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু সেই কাজ বন্ধ থাকায় এখন বেকার। সংসার চালানোই দায়। বড় ছেলে জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন নিজে টিউশনি করে। আর ছোট ছেলে জিহাদকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে হবে। কিন্তু হাতে কোন টাকা নেই। যেখানে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। জিহাদ ও তার পরিবার সমাজের মানবিক মানুষের দৃষ্টি কামনা করেছেন। জিহাদের দরকার প্রায় ২০-২৫ হাজার টাকা। তার সাথে কথা বলতে ০১৩১৬-৪৮৮৬১৬। বিকাশ নাম্বার ০১৩১৬-৪৮৮৬১৬, নগদ নাম্বার ০১৩২২-০৯৮৭৬১।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















