নড়াইল : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালের জুনে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথ চালু হবে। ফলে এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ সরাসরি রেলপথের সুফল পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষ যাতে রেল সংযোগের যুক্ত হতে পারে সেটি বিবেচনা করে এ প্রকল্পটি গ্রহণ করে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার যে ১০টি প্রকল্প আছে তার অন্যতম হলো- পদ্মা লিংক প্রকল্প। আমরা আশা করছি আগামি সেপ্টেম্বরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সরাসরি রেল চলাচল শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রেলপথের ৭৩ ভাগ কাজ শেষ হয়েছে। কোনো প্রকার ক্রসিং ছাড়াই ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত রেল চলাচল করবে।শনিবার (১০ জুন) দুপুরে নড়াইলের লোহাগড়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মধুমতি আর্মি ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নড়াইলের লোহাগড়ায় নির্মাণাধীন রেললাইন পরিদর্শন করেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন রেল প্রকল্পের প্রধান সমন্ময়ক মেজর জেনারেল একেএম রেজাইল মজিদ, ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহম্মেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ শামসুল আলম, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















