সাইফুল ইসলামঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। আজ রোববার বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পার্শ্বে এ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। পরে উপজেলা সাবরেজিস্টার অফিসের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু সরোয়ার হোসাইন এর সভাপতি প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টা দ্বারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা সাব-রেজিস্টার সেলিম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীমল শিকদার, সহ-সভাপতি নির্মল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কার, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















