উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা ডিবি পুলিশ জুয়ার সরঞ্জামসহ তিন জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। রবিবার (১১জুন) বিকালে নড়াইল সদর থানাধীন সীমাখালী বিলের মধ্য থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর উপজেলার বেদভিটা গ্রামের মৃত ফুল মিয়া শেখের ছেলে বাদশা মিয়া (৫৫) ও একই গ্রামের ওসমান গনি বিশ্বাসের ছেলে বিকুয়ার বিশ্বাস (৪০) ও একই উপজেলার বল্লারটোপ গ্রামের সোবহান শেখের ছেলে শিপলু শেখ (৩৫)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ছয় হাজার একশত) টাকা, দুই সেট তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি মাদুর জব্দ করে পুলিশ। পুলিশ সুপার নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















