শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে শ্যামনগরে বিনা-তিলের সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনা তিল চাষে কৃষকদের মুখে হাসি ফুটেছে।সোমবার (১২ জুন) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি গ্রামে বিনা তিল শস্য কর্তন উপলক্ষ্যে ক্ষেতের পাশেই অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনা প্রধান কার্যালয় ময়মনসিংহের পরিচালক (গবেষনা) ড. মোঃ আব্দুল মালেক, তেল জাতীয় ফসল প্রকল্পের প্রকল্প-পরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অতিথিরা বলেন-স্বাভাবিক খাবারের পাশাপাশি তিল শারীরিক ও মানসিক বিকাশে উপকারী ফ্যাটি এসিড, ক্যালসিয়াম, ভিটামিন এ, ডি, কে, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ডাল উৎস হিসেবে কাজ করে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত বিনাতিল-২ উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন হওয়ায় আমন- সরিষা-তিল শস্যবিন্যাসে চাষ করে পতিত জমি চাষের আওতায় আসবে। শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার মাধ্যমে কৃষকদের মাঝে বিনাতিল এর বীজ বিতরণ করা হয়েছিল এবং বাম্পার ফলন পেয়ে কৃষকরা খুশি। পতিত জমিতে এই অঞ্চলের কৃষকদের সফলতা দেখে, অনেকেই বিনাতিল চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বিনাতিল-২ এর চাষী শ্যামনগরের কাঁচড়াহাটি নন্দী গ্রামের গোবিন্দ কুমার মন্ডল জানান, আগে তার জমি এই সময়ে পতিত থাকতো বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার মাধ্যমে তিনি বিনাতিল-২ এর চাষ শুরু করেন, জাতটিতে রোগ বালাই এর আক্রমণ কম এবং ফলন অনেক বেশী হবার ফলে সে আর্থিক ভাবে অনেক লাভবান হয়েছেন। তার সাফল্যে আশেপাশের জমির কৃষকেরা তাদের পতিত জমিতে বিনাতিল-২ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান সঞ্চালনা করেন বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর, কৃষি উপ- সহকারী কর্মকর্তা মহি উদ্দীন ও শেখ কামরুল হাসান।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















