কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ থানার অপরাধ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেকেন্দার আবু জাফরকে বিশেষ ক্যাটাগরীতে পুরষ্কৃত করা হয়েছে। তিনি কালীগঞ্জ থানায় মাদক, ডাকাতি, দস্যুতা ও মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ অপরাধ দমনে দক্ষতার সাক্ষর রাখেন। মঙ্গলবার দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিশেষ ক্যাটাগরীতে উপ-পরিদর্শক (এসআই) মো: সেকেন্দার আবু জাফরকে পুরষ্কৃত করেন ডিআইজি মঙ্গনুল হক বিপিএম (বার) পিপিএম। উপ-পরিদর্শক (এসআই) মো: সেকেন্দার আবু জাফর পুরস্কৃত হয়ে জানান, আজকের এই সম্মাননা আমার জন্য খুবই সম্মানের। তিনি ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার) ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি সবার দোয়া ও সহায়তা কামনা করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















