মোংলা প্রতিনিধি : সহায়তার হাত বাড়িয়ে দিন, অন্ধত্ব প্রতিরোধ করুণ। এই শ্লোগানে বড়দিয়া হাজি আরিফ মাদরাসা মাঠে ৪৫৪ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। গত ১ মে থেকে এ বাছাই প্রক্রিয়া শুরু করে এ পর্যন্ত ৩৫৪ জন রুগীকে অপারেশনসহ চোখের লেন্স সংযোজন করার জন্য প্রস্তুত করা হয়। তাদের মধ্যে নেত্রনালী ও মাংশ বৃদ্ধি ৪৯ রোগীকে ১৩ জুন মঙ্গলবার খুলনার দিশা চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া চোখে ছানিপড়া রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকার কারণে অপারেশনে কিছুটা বিলম্ব হচ্ছে। তাদেরও পর্যাক্রমে অপারেশন করা হবে। রামপাল, মোংলা, ফকিরহাট, বাগেরহাট সদর, মোড়েলগন্জ, শরণখোলা ও দাকোপসহ বিভিন্ন এলাকা থেকে সুবিধা বঞ্চিত মানুষ এ চক্ষু চিকিৎসা সেবা নিয়েছেন। খোজ নিয়ে জানা গেছে, ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগীতায় গত ২০০৯ সাল থেকে অদ্যবদি পর্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত গরিব ও ও অসহায় মানুষদের জন্য এ চক্ষু শিবিরের কার্যক্রম পরিচারিত হয়ে আসছে। এ সময় থেকে বিভিন্ন এলাকার প্রায় ৬০ হাজার চোখের রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়া প্রায় সাড়ে ৫ হাজার রোগীর চোখের ছানি, নেত্রনালী ও মাংশবৃদ্ধি রোগীকে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। উল্লেখ্য, রামপাল ও মোংলার বিভিন্ন এলাকায় চক্ষ ক্যাম্প তৈরী করে রোগীদের বিভিন্ন রকমের সেবা প্রদানও করা হয়েছে। সেবাপ্রাপ্ত শিশুরা চোখের আলো ফিরে পেয়ে তারা লেখাপড়া করতে পারছে। কর্মক্ষম রোগীরা তাদের সংসারের আয় রোজগার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন এবং বৃদ্ধরা চোখের আলো ফিরে পেয়ে সাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। হতদরিদ্র ও সুবিধা বঞ্চিতদের এমন চিকিৎসার মাধ্যমে চোখের আলো ফেরানো একটি ক্লাবের পক্ষে অত্যান্ত কঠিন কাজ। তাই এসকল গরিব ও অসহায় সুবিদা বঞ্চিত মানুষগুলোকে তাদের দৃস্টি ফিড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার প্রয়োজন। তাই ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অসহায় মানুষদের অন্ধত্ব দুর করতে ও তাদের চোখের আরো ফিড়িয়ে দিতে সকলের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়োর আহবান জানান। তিনি বলেন, বাগেরহাট জেলার রামপাল ও মোংলার বিত্তশালীগণ এই মহতী কাজে এগিয়ে এলে আমরা দেশের বা এলাকার গরিব ও অসহায় মানুষের ৯৮ ভাগ অন্ধত্ব দুর করতে পারবো বলে জানান তিনি।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















