ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রশিক্ষক ছিলেন ফুলতলা উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান ও বটিয়াঘাটা উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন ডুমুরিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়য়ের পেসকার মোঃ মাহাবুবুর রহমান , আলমগীর হোসেন , মোঃ নজরুল ইসলাম , তপন তরফদার , জিয়া মোল্লা , উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফারুক খান , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা , দলিল লেখক রনকুল ইসলাম , দয়াল চন্দ্র মল্লিক প্রমুখ। প্রশিক্ষণে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















