ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার উপর এই হামলা চালানো হয় বলে তিনি গনমাধ্যমকর্মীদের কাছে জানিয়েছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনকে বিবাদী করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। চঞ্চলের উপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগোযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানাতে দেখা গেছে। হামলার শিকার মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান চঞ্চল জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করে আসছিলেন। এতে প্রভাবশালী একটি মহল তার উপর ক্ষুদ্ধ ছিল। ফেসবুকে তার লেখালেখির কারণে তার উপর এই ন্যাক্কারজনক হামলা বলে তিনি দাবী করেন। তিনি বলেন তার ফেসবুক ওয়ালে এ নিয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন। সন্দেহ ভাজন হামলাকারীদের ছবি দিয়ে কে এবং কারা তার উপর হামলার সঙ্গে জড়িত তা বিস্তারতি বর্ননা করেছেন বলেও তিনি জানান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। তিনি জানান, এ বিষয়ে একটি লিখিত পেয়েছি, যা পুলিশ তদন্তে নেমেছে। অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি উল্লেখ করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















