অদ্য ১৫ জুন, ২০২৩ তারিখে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন এর আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলায় দুইটি ইউনিয়ন গাবুরা ও বুড়িগোয়ালিনীতে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি -ক্রিয়া প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম। আর ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা, সিপিপির সভাপতি মুকুল, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম এবং লিডার্স এর পরিচালক মোহন কুমার মন্ডল। ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: আজাদুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন উক্ত প্রকল্পের সময়সীমা মার্চ ২০২৩ হতে জুন ২০২৬ পর্যন্ত, ৩ বছর ৪ মাস এবং প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি।অনুষ্ঠানে সভাপতি জনাব এস এম আতাউল হক দোলন তাঁর বক্তব্যে বলেন,“ আমি লিডার্স এর ক্রিয়া প্রকল্পের সফলতা কামনা করছি এবং উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে”। অনুষ্ঠানে বক্তারা বলেন লিডাস এর এই ক্রিয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পীড়িত উপকূলের মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সাথে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















