যশোর: জামালপুরে বাংলানিউজটুয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় জেলার প্রেসক্লাব সামনে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে প্রেসক্লাব যশোর ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় জড়িত আসামিদের আটক করা হয়েছে। তবে বিগত ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়। নাদিম হত্যার মাস্টার মাইন্ডসহ হত্যায় সরাসরি অংশ নেওয়া আসামিদের নাম পুলিশসহ দেশের সাধারণ মানুষ জেনে গেছে। ফলে আটকদের রিমান্ডে নিয়ে পেছনের নির্দেশ দাতাদের নাম বের করে দ্রুতই অভিযোগপত্র দাখিল করে বিচারের মুখোমুখি করতে হবে।সাংবাদিক নেতারা বলেন, জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে সাংবাদিকদের ওপর আর কেউ হামলা করতে সাহস না পায়। নাদিম হত্যার সুষ্ঠু বিচার না হলে জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে সাংবাদিক সমাজ।যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।এ সময় মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোর ও যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।উল্লেখ্য, গোলাম রাব্বানী নাদিম বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে।বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















