স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় দুই হাজার চারশ পাওনা টাকা না দেওয়ায় আল-আমিন হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পরই ঘাতক ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জুন) সকালে উপজেলার শিওরদাহ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-আমিন একই গ্রামের মোহাম্মদ আজাদের ছেলে। পুলিশ জানায়, ঝিকরগাছার শিওরদাহ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন আল-আমিন। তিনি একই গ্রামের ইমরানের কাছ থেকে দুই হাজার চারশ টাকা ধার নিয়েছিলেন। রোববার সকালে আল-আমিন শ্বশুরবাড়িতে নির্মাণাধীন একটি বাড়ির ছাদে নেশা করছিলেন। এ সময় পাওনাদার ইমরান তাকে খুঁজতে খুঁজতে ওই ছাদের ওপরে যায়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরানের সঙ্গে আল-আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমরান লোহার রড দিয়ে আল-আমিনকে পিটিয়ে আহত করেন। এ সময় আল-আমিন আহতাবস্থায় ওই ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, মারধরের ঘটনায় আল-আমিন নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করার পরপরই মৃত্যু হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, হত্যাকারী ইমরানকে আটক করা হয়েছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















