উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ডিবি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার দশজন। নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সোমবার (১৯ জুন) মাদক মামলায় ২ জন, সাজা পরোয়ানাভুক্ত ১জন ও পরোয়ানাভুক্ত ৫ জন সহ সর্বমোট ৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন। নড়াইল ডিবি পুলিশ মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট হাবিবুর রহমান নূর ও তামিম শেখ নামের দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তামিম শেখ একই উপজেলার রাজুপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। রবিবার (১৮ জুন ) বিকালে লোহাগড়া পৌরসভার অন্তর্গত রাজুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পচাত্তর পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানকালে লিমন শেখ নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। সে লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের লেলিন শেখের ছেলে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















