বেনাপোল থেকে এনামুলহকঃ রেল মন্ত্রনালয়ের সচিব ড. হুমায়ুন কবীর বলেছেন, আগামী জুন-২০২৪ নাগাদ পদ্মাসেতু রেল প্রকল্পের কাজ শেষে হবে। ভাঙ্গা হয়ে যশোর-বেনাপোল রেল চলাচল সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে পারে। ভারতের কলকাতার সাথে পদ্মাসেতুর যোগসুত্র অচিরেই চালু করা হবে। আজ ২৩শে সসেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১২ টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রেলে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীসেবা বৃদ্ধিসহ চোরাচালানরোধ, বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকান্ড সম্প্রসারণের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে। রেল লাইন সম্প্রসারণ ও শেড ইয়ার্ড নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এর আগে রেল সচিব ড. হুমায়ুন কবীর বেনাপোল রেল ষ্টেশনে পৌছালে তাকে প্রশাসন ও রেলের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। কাষ্টমস ও ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। দুপুরে রেল স্টেশন ইমিগ্রেশন অভ্যন্তরে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, রেলওয়ের রাজশাহী অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, রেল সচিবের একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ মাহবুবুল হক, কুষ্টিয়া রেলওয়ে রেজ্ঞের এএসপি মজনুর রহমান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোর্শেদ আলম. সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, রেলষ্টেশন মাষ্টার সাইদুজামান প্রমুখ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















