আনিছুর রহমান:- আগামী ১৭ জুলাই হরিহরনগর ইউনিয়নপরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ের লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাষ্টার জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার রিপন কুমার ধর এর উপস্থাপনায় খাটুরা হাই স্কুল মাঠে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান,, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম । আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগের অন্যতম নেতা এডভোকেট বসির আহমেদ ও সন্দীপ ঘোষ, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন থেকে দলীয় মনোনয় প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রধান শিক্ষক এরশাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মহাসিন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদসহ সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বৃন্দ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















