মাসুদ রানা ,মোংলাঃ চির নিদ্রায় শায়িত হলেন সড়ক দূর্ঘটনায় নিহত মোংলার গর্বিত সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল (জিডি) রবিউল মমিন রিপন। ২৬ জুন সোমবার বাদ আসর স্থায়ী বন্দর জামে মসজিদে জানাজা শেষ তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় সেনাবাহিনী ও র্যাবের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে র্যাব- ৬ খুলনা কার্যালয়ে তার প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।জানা গেছে, সেনাবাহিনীর কর্পোরাল (জিডি) রবিউল মোমিন রিপন কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে ২৫ জুন রবিবার দুপুর ৩টায় গোপালগঞ্জের মকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেলাবুনিয়া নিবাসী মনির আহম্মেদ ও মানছুরা বেগমের পুত্র রবিউল মোমিন রিপন ২০০৭ সালের ১৫ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর, আলীকদম সেনানিবাসে তিনি প্রথম চাকরী জীবন শুরু করেন। ২০২২ সালের ৫ অক্টোবর প্রেষণে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব বাহিনীতে যোগদান করেন সেনাবাহিনীর এই চৌকষ সদস্য। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। চার ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। খেলাধূলার প্রতি প্রবল আকর্ষণ থাকায় তিনি মোংলার ক্রীড়াঙ্গনের একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন। রবিউল মমিন রিপন ২০০৪ সাল থেকে মোংলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বাঁধন স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে মোংলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















