বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের গান শুনল নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। উপস্থাপক সাজু খাদেম চিত্রনায়ক জায়েদ খানকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গে বেশির ভাগ দর্শক তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া…ভুয়া’ বলে চিৎকার শুরু করে। তবে জায়েদ খান পরিবেশিত গান উপভোগ করে তারা। এ সময় অনেক দর্শককে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করতেও দেখা যায়।রবিবার (২৫ জুন) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।অনুষ্ঠানের শেষভাগে এসে দর্শকেরা বিরক্ত হয়ে পড়েন। উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ভুয়া..ভুয়া বলে চিৎকার করতে থাকেন। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খান দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো।এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান।জানা গেছে, ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন সেখানে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















